শ্রীমঙ্গল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা উ দ্ধা র
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৪:৪২:০৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা উ দ্ধা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই গাঁজা জব্দ করা হয়।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

থানা সুত্রে জানা যায়, মাদক কারবারিরা চা পাতা পাঠানোর নাম করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে গাঁজা নিয়ে এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর ও পটুয়াখালী জেলায় পাচারের চেষ্টা করছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ‘কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক-প্রেরকের নাম-ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে