জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা, অটোচালকের মৃ ত্যু
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা, অটোচালকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৭:০৭:০৭ পূর্বাহ্ন

 জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা, অটোচালকের মৃ ত্যু

প্রতীকী ছবি


মৌলভীবাজারের জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকাশাচালক লিটন মিয়ার (২৯)  মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সমাইবাজারে এ দুর্ঘটনা ঘটেছে।লিটন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা রেনু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ফুলতলা বাজারে মাছ বিক্রি করে দুই ব্যবসায়ী লিটনের অটোযোগে জুড়ী উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে সমাইবাজারের সেতুতে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেতুর স্টিলের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লিটনকে দ্রুত সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

মৃত্যুর বিষয়টি  জৈন্তা বার্তা-কে নিশ্চিত করেছেন নিহতের মামা নাসির মিয়া।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে