কুলাউড়ায় মন্দিরে ঢুকে শিশুদের মা'রধর, তরুণীকে গ্রে'প্তা'র
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কুলাউড়ায় মন্দিরে ঢুকে শিশুদের মা'রধর, তরুণীকে গ্রে'প্তা'র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৭:১৮:৪৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় মন্দিরে ঢুকে শিশুদের মা'রধর, তরুণীকে গ্রে'প্তা'র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় পূজামণ্ডপে ঢুকে শিশুদের মারধরের অভিযোগে রুহেনা আক্তার লুবনা (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া চা বাগানের মন্দির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লুবনা রংপুর জেলার বাসিন্দা আলামিনের স্ত্রী। জয়চণ্ডীর কামারকান্দি এলাকায় লুবনার নানাবাড়ি রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, লুবনা গত সপ্তাহে তার নানাবাড়িতে ঘুরতে আসে। শনিবার রাতে বিজয়া চা বাগান এলাকায় বাগানের নাইটগার্ড তাকে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মন্দির এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে রাত্রিযাপনের জন্য বাগানের পাশে নিরাপদ স্থানে রাখেন।

সকলের অজান্তে সকালে লুবনা ঘুম থেকে উঠে মন্দিরে ঢুকে শিশুদের মারধর করে। বিষয়টি অন্যান্যরা দেখতে পেয়ে তাকে আটকে রেখে পুলিশকে জানান।

দুপুর ১২টার দিকে কুলাউড়ার ইউএনও মো. মহিউদ্দিন, এসিল্যান্ড শাহ জহুরুল হোসেন, ওসি মো. গোলাম আপছারসহ পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে শান্ত করে লুবনাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুদের মারধরের অভিযোগে লুবনাকে গ্রেপ্তারের পর বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লুবনা মানসিক ভারসাম্যহীন বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে