কমলগঞ্জে বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডা কা তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

টাকা ও স্বর্ণালংকার লুট

কমলগঞ্জে বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডা কা তি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১২:০৬:৩০ অপরাহ্ন

কমলগঞ্জে বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডা কা তি

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার ( ১৩অক্টোবর ) শেষরাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়।

জানা যায়, সোমবার (১৪অক্টোবর) মিছির মিয়ার ছোট মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে কেনাকাটা করা হয়েছে। বিয়ের জন্য নগদ টাকা ও স্বর্ণালংকার কিনে আনা হয়েছিল। রোববার রাতে ঘরের দরজা ভেঙে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে হাত-পা ও চোখমুখ বেঁধে ফেলে। পরে এক এক করে ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে থাকা লোকজন চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী মিছির মিয়া বলেন, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচিগেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রী ও ছেলে-মেয়েসহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। এক এক করে ঘরে থাকা আমার মেয়ে ও স্ত্রীর প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে গেছে। আমরা থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

প্রতিবেশী শহীদ ও আমিন মিয়া বলেন, ‘সোমবার মিছিরের মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ঢুকে ডাকাতরা সব নিয়ে গেল। এখন মানুষটা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগিতায় যেন বিয়েটা দিতে পারে সেই কামনা করছি।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫