ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুলাউড়া ডাকবাংলো মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আয়োজনে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুর রহমান তারেক, রুহুল আমিন, রায়হান আহমদ, জাহিদুল ইসলাম, সাকেল আহমদ, নাহিদুর রহমান, স্বপ্নীল ঘোষ, আবু শাওয়াল আদনান, সাঈদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠী ঢাকার সাবেক পরিচালক শিল্পী আব্দুল্লাহ আল নোমান ও শিশু-কিশোর সম্পাদক সসাস ঢাকার শিল্পী আলিফ নূর। এছাড়া মঞ্চ মাতিয়েছেন দিশারী শিল্পীগোষ্ঠী সিলেট ও জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের শিল্পীরা।
জৈন্তা বার্তা/আরআর




