মৌলভীবাজার শহরে ব্যাটারি চালিত কোন রিক্সা চলতে দেওয়া হবে না: পুলিশ সুপার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

মৌলভীবাজার শহরে ব্যাটারি চালিত কোন রিক্সা চলতে দেওয়া হবে না: পুলিশ সুপার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৪:৩৭:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজার শহরে ব্যাটারি চালিত কোন রিক্সা চলতে দেওয়া হবে না: পুলিশ সুপার

ছবি: নিজস্ব


মৌলভীবাজার শহরের ভিতরে ব্যাটারিচালিত কোনো রিকশা চলতে দেওয়া হবে না এবং অবৈধ সিএনজি ও টমটম গুলোর বিরুদ্ধে অভিযান চলবে।

সোমবার (১৪ অক্টোবর) জেলা আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম এসব কথা বলেন।

তিনি বলেন,মৌলভীবাজার জেলায় ৩৪ হাজার সিএনজি রয়েছে কিভাবে এত সিএনজি বৃদ্ধি পেয়েছে তা আমরা খতিয়ে দেখব এবং যাদের কাগজপত্র আপডেট নেই তাদেরকে আমরা আটক করে আইনী ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরো বলেন, শহরে প্রায় ১৫ হাজার টমটম রয়েছে এগুলো  পৌরসভার সাবেক মেয়র  চলার অনুমতি দিয়েছেন । তখন আমাদের পুলিশের কোনও প্রতিনিধি রাখা হয়নি। যখনই শহরে যানজটের সৃষ্টি হয় তখন বিভিন্ন পর্যায়ে পুলিশের উপরে দোষারোপ হয় আমরা সব সময় আপনাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি কাজ করে যাব। পর্যায়ক্রমে টমটম গুলোকেও আইনের আওতায় আনা হবে। এদিকে শারদীয় দূর্গা পূজা সুন্দরভাবে সমাপ্তি হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫