সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় অভিনেত্রী শায়না
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় অভিনেত্রী শায়না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১০:৪৫:০৫ পূর্বাহ্ন

সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় অভিনেত্রী শায়না

ছবি: সংগৃহীত


সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল ও অভিনেত্রী শায়না আমিন।

খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন তিনি। এরপরই হুট করে উধাও হয়ে যান মিডিয়া থেকে। শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয় থেকে হারাননি শায়না।

তারই প্রমাণ মিলল বহু বছর পরেও। সম্প্রতি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে শায়না আমিনের বেশ কিছু ছবি। যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়।

প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি। বরং অনেকেই ২০১১ সালে  ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন।

কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপ-গুন দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।

প্রসঙ্গত,  ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী।

এরপর যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি। বর্তমানে দুই সন্তানের মা শায়না। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর।

২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া।

বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী। তবে অভিনয়ে আর ফেরেননি। জানিয়েছেন, অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই বিদেশের মাটিতে কাটছে নায়িকার সুখের সময়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার