ডিবির হাতে আটক জি কে গউছ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৪ AM

ডিবির হাতে আটক জি কে গউছ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ১২:২১:৫৮ PM

ডিবির হাতে আটক জি কে গউছ

জি কে গউছ, ছবি: সংগ্রহীত


ডিবির হাতে আটক হয়েছেন বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জি কে গউছ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কাকরাইল এলাকা থেকে সাদা পোশাকধারী একদল ডিবি পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। 


গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। এ সময় হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষে আহত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। 


এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে ৭শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিতে ঢাকায় যান। মঙ্গলবার উচ্চ আদালতে দুইটি মামলায় জামিন পান।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী