হবিগঞ্জে শত কোটি টাকার প্রকল্প। ছবি: সংগ্রহীত
হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে । যার মধ্যে ৪০ কোটি টাকা খরচ হবে জেলার নয় উপজেলার ১২ সড়ক সংস্কারে। এমন একটি তালিকা তৈরি করেছে এলজিইডি। অন্যান্য সড়কগুলোর তালিকা প্রণয়নের কাজ চলমান।
এলজিইডি হবিগঞ্জ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বুধবার (৩০ আগস্ট) রাতে জানান, প্রকল্পের নাম ‘এডিবির জরুরি সহায়তায় বন্যা ২০২২-এ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসন’। প্রকল্পের মেয়াদ চলতি বছরের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত।
প্রস্তুত করা তালিকায় নবীগঞ্জ, সদর, আজমিরিগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলায় একটি করে, চুনারুঘাট ও লাখাই উপজেলায় দুইটি করে এবং বানিয়াচং উপজেলার তিনটি সড়ক রয়েছে।
ক্ষতিগ্রস্ত কোন সড়ক কখন সংস্কার করা হবে, সেটার অগ্রাধিকার তালিকা করা হয়েছে। দরপত্র সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হবে বলেও তিনি জানান।
এস.ডি




