শাকিবের সঙ্গে মুম্বাই থাকবেন ইধিকাও
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ PM

শাকিবের সঙ্গে মুম্বাই থাকবেন ইধিকাও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৪:২১:৫৬ AM

শাকিবের সঙ্গে মুম্বাই থাকবেন ইধিকাও

ছবি: সংগৃহীত


ঢাকাই মেগাস্টার শাকিব খান ও ওপার বাংলার নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘বরবাদ’ আনছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ইতোমধ্যে ছবিটির শ্যুটিং করতে মুম্বাই অবস্থান করছেন শাকিব।

মঙ্গলবার দুপুরেই মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শাকিব খান । এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির কাজে মুম্বাইয়ে মাসখানেক থাকবেন নায়ক; সেখানে মেগাস্টারের সঙ্গে থাকছেন নায়িকা ইধিকা পালও।

যদিও নির্মাতারা শাকিব খানকে ছাড়াই মুম্বাইতে শ্যুটিং শুরু করেছিল বলে খবর পাওয়া যায়। তার কয়দিন পরেই সেখানে উড়াল দিলেন শাকিব। জানা গেছে, আগামী ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হবে শাকিবের অংশের শ্যুটিং। সে কাজেই এক মাসের জন্য মুম্বাই অবস্থান করবেন ঢালিউড কিং।

এদিকে ওপার বাংলার নায়িকা ইধিকা পালও সেখানে থাকছেন বলে খবর। অভিনেত্রীর শ্যুটিং শুরু হবে আগামী বুধবার থেকে। তবে নায়িকা ইধিকার, শাকিবের সঙ্গে এই প্রথম কাজ নয়। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গেও জুটি বেধেছিলেন ইধিকা। দুই দেশের বক্স অফিসে সাফল্যের মুখ দেখে ছবিটি।

একের পর এক ছবির কাজ হাতে রয়েছে শাকিব খানের হাতে। চলতি বছরে তার ছবি ‘তুফান’ ব্লকবাস্টার হয় দেশজুড়ে; বিদেশের বক্স অফিসেও হিট করে ছবিটি। আবার এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় তার আসন্ন ছবি ‘দরদ’। এই ছবির ঝলকে ঝলকে উঠে এসেছে চমক। এরই মধ্যে নতুন ছবি ‘বরবাদ’ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ঢালিউড কিং।

অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শ্যুটিং হবে ভারতে।  মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে শ্যুটিং।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব