মাধবপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ AM

মাধবপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৩ ০৮:৩১:১৫ AM

মাধবপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০১সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকবাজার এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি কীটনাশকের দোকান নন্দন ষ্টোরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরও কয়েকটি দোকানে মোট ৪টি দোকানের  মালামালেরর ক্ষতি হয়।খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দের ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নন্দন দেব বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব।সব আগুনে পুড়ে গেছে।এখন সার,বিষ ও কীটনাশক বিক্রির সিজন।আমি গতকালও কয়েক লাখ টাকা মাল ক্র‍য় করেছি।

আন্দিউড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেপাল চন্দ্র পাল জানান, হঠাৎ মানুষের চিৎকার শুনতে পায়, চিৎকার শুনতে পেয়ে চকবাজার গিয়ে দেখি কয়েকটি দোকান আগুন লাগার দৃশ্য দেখতে পায় পরে এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্য রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার  মনদোষ মল্লিক বলেন, আগুন লাগছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টা ইউনিট দেড় ঘন্টায় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী