ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) স্থানীয় একটি কনভেশন সেন্টারে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল। জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল,পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, ফারুক রানা, বিএনপি নেতা মীর আব্দুল আলীম বাদল, মোঃ সেলিম মিয়া, আমজাদ আলী শাহীন, আনোয়ার হোসেন, মফিজ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রী বিএনপির সমবায় বিষক সম্পাদক ও হবিগঞ্জের পদত্যাগকারি মেয়র আলহাজ জি.কে গউছ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সৈয়দ মোঃ শাহজাহানসহ হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রতাহারের দাবি জানান।
এম সি




