আ.লীগ সরকারের প ত ন নিয়ে সিনেমা বানাবেন রাফী
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আ.লীগ সরকারের প ত ন নিয়ে সিনেমা বানাবেন রাফী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০২:৩৫:২৪ পূর্বাহ্ন

আ.লীগ সরকারের প ত ন নিয়ে সিনেমা বানাবেন রাফী

ছবি সংগৃহীত


২০২৪ সালের গণঅভ্যুত্থান ও সে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও পলায়ন নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন দেশের বেশ কয়েকজন নির্মাতা। এবার তাদের সঙ্গে নাম উঠল নির্মাতা রায়হান রাফীর। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নির্মাতা নিজে।

সেখানে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় কথা বলেন রাফী। নির্মাতার কথায়, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’

রাফী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না!’ 

উল্লেখ্য, শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’। সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে মেগাহিট। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এ ছবির সিক্যুয়াল নির্মাণ করবেন রাফী। বর্তমানে বাংলাদেশের শরীফুল রাজ ও ওপার বাংলার জিৎকে নিয়ে ‘লায়ন’-এর প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।

এছাড়াও এই নির্মাতা বর্তমানে ব্যস্ত আছেন ‘ব্ল্যাক মানি’ ওয়েবসিরিজ নিয়ে। অভিনয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। আরও আছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি