হাসনাত আব্দুল্লাহ খুব সোজাসাপ্টা, সারজিস মৃ দু ভা ষী : আসিফ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ PM

হাসনাত আব্দুল্লাহ খুব সোজাসাপ্টা, সারজিস মৃ দু ভা ষী : আসিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৬:৫২:১৩ AM

হাসনাত আব্দুল্লাহ খুব সোজাসাপ্টা, সারজিস মৃ দু ভা ষী : আসিফ

ছবি: সংগৃহীত


জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম দেখা করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে। 

সোমবার হাসনাত ও সারজিসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই। 

যেখানে তিনি লিখেছেন, জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট। 

এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, ‘বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’ 

সবশেষ আসিফ বলেন, ‘৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দূঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।’ 

প্রসঙ্গত, জুলাইয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলেন আফিস আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নেমেছিলেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা