নেশাখোরদের সঙ্গে থাকতে হয়েছে পরীমণিকে
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নেশাখোরদের সঙ্গে থাকতে হয়েছে পরীমণিকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন

নেশাখোরদের সঙ্গে থাকতে হয়েছে পরীমণিকে

চিত্রনায়িকা পরীমণি ছবি : সংগৃহীত


অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমণি। কখনো সিনেমা দিয়ে আবার কখনো ব্যক্তিজীবন নিয়ে। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় কারাভোগও করেছেন এই চিত্রনায়িকা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবাইকে জানাতে চান তিনি। লিখতে চান বইও। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানের অতিথি হয়ে জেলজীবনের অভিজ্ঞতার কথা জানালেন পরীমণি।

সঞ্চালক পরীর কাছে জানতে চান, জেলজীবন থেকে কী শিখেছেন? উত্তরে তিনি বলেন, ‘জেলে আমাকে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’

জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে পরীমণি আরও বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইমপাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত; সেসব স্মৃতি লিখে রেখেছি।’

জেল থেকে ফেরার সময় পরীমণির জন্য কয়েদিরা কেঁদেছিলেন বলেও জানান তিনি। নায়িকার ভাষ্য, ‘যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। কারণ অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার কেউ কেউ খুশিও ছিলেন এই ভেবে যা গেলে বাঁচি!’

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট মাদককাণ্ডে পরীমণিকে আটক করে র‌্যাব। সেসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি