ঘুমিয়ে ছিলেন বাবা-মা, জেগে দেখেন শিশু নেই
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৪ AM

ঘুমিয়ে ছিলেন বাবা-মা, জেগে দেখেন শিশু নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০১:০৪:০৮ AM

ঘুমিয়ে ছিলেন বাবা-মা, জেগে দেখেন শিশু নেই

ফাইল ছবি


দুই শিশুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাবা-মা। ভোরে ঘুম থেকে উঠে দেখেন ২১ মাস বয়সী মেয়ে পাশে নেই। শিশুটির নাম নুসরাত জাহান ফাতেমা।

এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জের হরিপুর এলাকায়। ফাতেমার  বাবা বাবুল মিয়ার অভিযোগ তার মেয়েকে চুরি করা হয়েছে।  রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সদর থানায় এব্যাপারে অভিযোগ  করেছেন তিনি।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক ( তদন্ত) মো. বদিউজ্জামান জানান, হরিপুরে নুসরাত জাহান ফাতেমা নামে ২১ দিন বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পেয়েছেন। এরপর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিশুটির বাবা বাবুল মিয়া জানান, শনিবার রাতে তারা তাদের আড়াই বছর বয়সী ছেলে ও ২১ দিন বয়সী মেয়ে নুসরাত জাহান ফাতেমাকে নিয়ে তিনি ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে মা শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে জেগে উঠেন। তখন দেখতে পান তার সন্তান নেই। ঘরের জানালাও খোলা। এরপর থেকেই তারা বিভিন্ন স্থানে খোঁজেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা থানায় অভিযোগ করেন।


ডি ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী