৯৮ কেজি গাঁজাসহ আটক মাধবপুরের ৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM

৯৮ কেজি গাঁজাসহ আটক মাধবপুরের ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০১:০৮:১৭ AM

৯৮ কেজি গাঁজাসহ আটক মাধবপুরের ৪

গাঁজাসহ আটক ৪, ছবি: সংগ্রহীত


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে আটক করা হয়। তারা সবাই হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা বলে জানা গেছে।


আটককৃত ৪ যুবক হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী (আলাবক্সপুর) এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম ইমন (২৩), একই উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার শাহানুর রহমানের ছেলে মো. মশিউর আলম(২২), আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার আব্দুল আহাদের ছেলে স্বপন মিয়া (২৭) ও হরষপুর (সোয়াবই) এলাকার জোনাব আলীর ছেলে মো. মাজহারুল ইসলাম রাব্বি (২০)।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ গণমাধ্যমকে জানান,রোববার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ আটক করা হয় তাদের। পরে প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এস.ডি