নামাজরত ব্যক্তির সামনে থেকে সরে যাওয়া যাবে কি?
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ AM

নামাজরত ব্যক্তির সামনে থেকে সরে যাওয়া যাবে কি?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৩:৪০:৫১ AM

নামাজরত ব্যক্তির সামনে থেকে সরে যাওয়া যাবে কি?

ছবি: সংগৃহীত


নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া নাজায়েজ ও গুনাহের কাজ। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত এ কারণ তার কেমন শাস্তি ভোগের আশংকা রয়েছে, তবে চল্লিশ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করতো। বর্ণনাকারী আবুন নাযর বলেন, আমার জানা নেই, হাদিসে চল্লিশের কী অর্থ, চল্লিশ দিন, চল্লিশ মাস, নাকি চল্লিশ বছর! ( সহিহ বুখারি: ৫১০, সহিহ মুসলিম: ৫০৭)

তবে নামাজির সামনে থেকে সরে যাওয়া বা উঠে যাওয়া নাজায়েজ নয়। কেউ যদি নামাজির বরাবর সামনে বসে বা দাঁড়িয়ে থাকে তাহলে সেখান থেকে সরে যাওয়ার বা উঠে যাওয়ার সুযোগ আছে। এটা নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়।

যদিও বিনা প্রয়োজনে এমন না করা উচিত। কেননা, এতে নামাজির মনোযোগ নষ্ট হতে পারে। আবার কেউ তার সামনে দিয়ে অতিক্রম করারও আশংকা রয়েছে।

সামনে দিয়ে অতিক্রম করার প্রয়োজন হতে পারে এমন জায়গায় নামাজে দাঁড়ালে নামাজির কর্তব্য হলো সামনে সুতরা অর্থাৎ এক হাত বা তার চেয়ে উঁচু কোনো বস্তু নামাজে দাঁড়ানো। মানুষ চলাফেরা করতে পারে, এমন স্থানে সুতরা না রেখে নামাজ পড়া গুনাহের কাজ।

নামাজরত ব্যক্তির সামনে সুতরা থাকলে তার সামনে দিয়ে যাতায়াত করা যায়। বিনা সুতরায় নামাজ পড়লে কেউ সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয় না, কিন্তু নামাজের ক্ষতি হয়।

নামাজরত ব্যক্তির সামনে যদি সুতরা না থাকে এবং মসজিদ বেশ বড় ও প্রশস্ত হয়, তাহলে তার দুই কাতার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। এ ছাড়া নামজি ব্যক্তির সামনে সুতরা দিয়েও অতিক্রম করা যাবে। এক হাত বা তার চেয়ে দীর্ঘ যে কোনো বস্তু যেমন, চেয়ার, টুল ও কাঠের স্ট্যান্ড ইত্যাদি সুতরা হিসেবে ব্যবহার করা যায়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক