যে চা পানে বাড়বে ই*মিউনিটি , সারবে স র্দি-কা শি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ AM

যে চা পানে বাড়বে ই*মিউনিটি , সারবে স র্দি-কা শি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৩:৫৯:৪৩ AM

যে চা পানে বাড়বে ই*মিউনিটি , সারবে স র্দি-কা শি

ছবি: সংগৃহীত


চলছে হেমন্তকাল, এ সময় দেশের নানা এলাকায় ভোরের দিকে এবং বিকেলে ঠান্ডা বাতাস বইতে শুরু করে, দিনের দৈর্ঘ্য ছোট হয়ে আসে। কার্তিকের বাতাসে থাকে শীতের আগমনী সুর। রাজধানী ঢাকাতে এখন দিনের বেলা বেশ গরম পড়লেও সন্ধ্যার পর তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়ার এমন তারতম্যে এখন ছোট-বড় সবাই কমবেশি সর্দি-কাশি-গলাব্যথায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, ফ্লু ও বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর এজন্য অবশ্যই সঠিক ডায়েট অনুসরণ করতে হবে।

ঠান্ডা ও ফ্লুর বিরুদ্ধে লড়াই করার জন্য ইমিউনিটি ডায়েট বেশ কার্যকরী। এক্ষেত্রে রান্নাঘরের বেশ কিছু ভেষজ উপাদানে ভরসা রাখাব যেতে পারে। তেমনই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দুর্দান্ত দুটি ঘরোয়া উপাদান হলো দারুচিনি ও মধু। এই দুই উপাদানে তৈরি চা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে।

মধুতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও এনজাইম যা শরীরকে ভেতর থেকে সুস্থ করতে সাহায্য করে। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্নও বটে, যা শরীর থেকে সংক্রমণ ও ক্ষতিকারক কোষগুলোকে দূরে রাখতে সহায়তা করে। একইভাবে দারুচিনি হালকা অসুস্থতার সঙ্গে লড়াই করতে ও শরীরকে মেরামত করে সহজেই।

একই সঙ্গে মধু ও দারুচিনি অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে ও শরীরের ক্ষত সারাতে দুর্দান্ত কাজ করে। এছাড়া মধু ও দারুচিনি উভয়ই প্রদাহ বিরোধী, এছাড়া অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করে ও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই উপাদান কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্যও একটি দুর্দান্ত সমন্বয়।

দারুচিনি-মধু চা তৈরি করা যায় সহজ কিছু উপকরণ দিয়ে। সবচেয়ে ভালো ফলাফলের জন্য এটি সকালে খালি পেটে পান করতে হবে। চায়ের জন্য লাগবে দারুচিনি গুঁড়া ১/৪ চা চামচ, মধু ১ চা চামচ আর পানি ১ কাপ।

চা বানাতে প্রথমে পানি ফুটিয়ে তার মধ্যে দারুচিনি গুঁড়া ভালো করে মেশাতে হবে। ২-৩ মিনিট ফুটিয়ে তারপর একটি মগে ঢেলে এতে মধু মিশিয়ে তা চায়ের মতো পান করতে হবে। সর্দি-কাশিসহ গলাব্যথা সারাতেও দুর্দান্ত কাজ করে এই চা।

ঘরোয়া উপায়েও যদি সর্দি-কাশি না সারে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর দারুচিনি বা মধুর কোনো এক উপকরণেও যদি কারও অ্যালার্জি থাকে, তাহলে এই চা পান করা থেকে বিরত থাকতে হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক