থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ ও অ্যালার্জি হলে কী করবেন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ PM

থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ ও অ্যালার্জি হলে কী করবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ১২:৩৮:৫০ PM

থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ ও অ্যালার্জি হলে কী করবেন

ছবি : সংগৃহিত


প্রশ্ন: আমার বয়স ৩৮ বছর। আমার থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ ও অ্যালার্জি আছে। সম্প্রতি এসবের সঙ্গে যোগ হয়েছে দাদ। আমি এখন কোন কোন ওষুধ খাব? কোন কোন খাবার খেলে এগুলো থেকে পরিত্রাণ পাব? 

পরামর্শ: থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ থেকে পরিত্রাণ পেতে প্রক্রিয়াজাত খাবার, বাইরের ভাজাপোড়া ইত্যাদি এড়িয়ে চলতে হবে। পিৎজা, পাস্তা, চিপস, চকলেট, লাল মাংস খাওয়া থেকে বিরত থাকবেন। আয়োডিন ও খনিজসমৃদ্ধ খাবার থাইরয়েডের জন্য ভালো। এ ক্ষেত্রে দুধ, পনির, দই—এ–জাতীয় খাবার খাবেন। চিনি খাওয়া বাদ দিতে হবে। আর কোষ্ঠকাঠিন্য এড়াতে খেতে হবে আঁশযুক্ত খাবার। যেমন শাকসবজি, পেঁপে, বেল ইত্যাদি। নিয়মিত পর্যাপ্ত পানি পান করবেন।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য বাড়তি লবণ খাওয়া থেকে বিরত থাকবেন। কলা, টমেটো, বাদাম প্রভৃতি খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে খুব কার্যকর। আপাতত অ্যালার্জি থেকে মুক্তি পেতে অ্যালার্জি উদ্রেককারী খাবার, যেমন হাঁসের মাংস, গরুর মাংস, চিংড়ি, বেগুন, কচু ইত্যাদি এড়িয়ে চলবেন।

কেবল রোগের লক্ষণ বা বিবরণ পড়ে কোনো ওষুধ খাওয়ার নির্দেশনা দেওয়া যাবে না। আপনি একজন মেডিসিন ও চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে কতগুলো পরীক্ষা করিয়ে নেবেন। উল্লিখিত রোগের সামগ্রিক অবস্থা জেনে উক্ত চিকিৎসকেরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

A/m



শীর্ষ সংবাদ:

নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা