শীতে বাড়ে টনসিলের ব্যথা, কী করবেন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ AM

শীতে বাড়ে টনসিলের ব্যথা, কী করবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৩:০৪:৫০ AM

শীতে বাড়ে টনসিলের ব্যথা, কী করবেন

প্রতীকী ছবি


শীতে টনসিলের সমস্যায় ভোগেন অনেকেই। ঠান্ডা লেগে স্বরতন্ত্রীতে প্রদাহ হলে সেই ব্যথা টনসিল পর্যন্ত গড়ায়। ঢোক গিলতে ব্যথা, কথা বলতে গেলে গলায় কষ্ট এগুলো টনসিলের ব্যথার খুব সাধারণ লক্ষণ।  

টনসিলের ব্যথা কমাতে চিকিৎসকের ওপর ভরসা করাই বুদ্ধিমানের কাজ। তবে হাতের কাছে সব সময় চিকিৎসক মেলে না। সব সময় চিকিৎসকের কাছে যাওয়ার মতো অবকাশও থাকে না। তাই ঘরোয়া উপায়েও অনেক সময় আস্থা রাখতে হয় বইকি!

প্রতিদিন কিছুটা সময় বার করে ঘরোয়া কয়েকটি উপায়ে যত্ন নিলেই শীতে টনসিলের ব্যথা অনেকটা আরাম দিতে পারে। কোন কোন উপায়ে ভরসা করলে টনসিলের সমস্যা কমতে পারে?

লবণ-পানি : হালকা গরম পানিতে লবণ মিশিয়ে ভেপার নিলে এই সমস্যা অনেকটা দূর হয়। ভেপার নেওয়ার সময় পাখার হাওয়া থেকে দূরে থাকুন।

হলুদ মেশানো দুধ : এক কাপ গরম দুধে অল্প হলুদ মিশিয়ে নিন। হলুদের অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান রোগের সঙ্গে লড়তে সাহায্য করে।

লেবু-মধু : এক গ্লাস উষ্ণ পানিতে একটি পাতিলেবুর রস, এক চা চামচ মধু ও অল্প লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ দিনে তিন-চার বার খেতে থাকুন। গলাব্যথা বা টনসিলের কষ্ট কমবে অনেকটাই।

গ্রিন টি ও মধু : এক কাপ পানিতে আধ চা চামচ গ্রিন টি ও এক চা চামচ মধু মিশিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে তিন-চার এই চা খান। গ্রিন টির অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জীবাণুর সঙ্গে লড়তেও সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান যেকোনো প্রদাহ ও সংক্রমণে আরাম দেয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক