হবিগঞ্জ আদালত থেকে পালিয়ে গেছে হাতকড়া পরা আসামি!
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৫ AM

হবিগঞ্জ আদালত থেকে পালিয়ে গেছে হাতকড়া পরা আসামি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০৯:০০:১২ AM

হবিগঞ্জ আদালত থেকে পালিয়ে গেছে হাতকড়া পরা আসামি!

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ আদালত থেকে হাতকড়া পরা অবস্থায় রাজু মিয়া (৪০) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে সে পালিয়ে যায়।

বিষয়টি আদালত পাড়ায় লোকমুখে জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। আসামি রাজু মিয়া জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের চান মিয়ার ছেলে। সে একটি মাদক মামলার আসামি ছিল বলে জানা গেছে।

ওই আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই আদালত পাড়ায় শুরু হয় হৈচৈ।

এদিকে বিষয়টি সম্পর্কে জানতে হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী