আবার ট্রেন্ডিংয়ের শীর্ষে, নিলয়-হিমি জাদু চলছেই
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪১ AM

আবার ট্রেন্ডিংয়ের শীর্ষে, নিলয়-হিমি জাদু চলছেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১০:৫৩:৩১ AM

আবার ট্রেন্ডিংয়ের শীর্ষে, নিলয়-হিমি জাদু চলছেই

ছবি : সংগৃহীত


ইউটিউব ট্রেন্ডিংয়ে কার নাটক এগিয়ে? দেশি নাটকের খোঁজখবর যারা রাখেন, তারা এর মধ্যেই বুঝে গেছেন ঘটনা। কয়েক বছর ধরেই ছোট পর্দার আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। প্রায় সময়ই তাঁদের নাটক বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকে। তাই নাটকের ট্রেন্ডিং নিয়ে প্রশ্ন করা হলে চোখ বন্ধ করে নিলয়-হিমির নাম লিখতে পারেন।

গত কয়েক মাসে দেশের রাজনৈতিক অবস্থার জন্য নাটক নিয়ে সেভাবে আলোচনা ছিল না, নতুন নাটক সেভাবে মুক্তিও পায়নি। নতুন করে আবার নিয়মিত নাটক আসছে, আবারও শীর্ষে ফিরেছেন নিলয়-হিমি।

আজ বিকেলে বাংলাদেশ থেকে নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ের শীর্ষে আছে। ‘জামাই শ্বশুরের লড়াই’ নাটকটি।

ইউটিউবে বর্ণনায় লেখা হয়েছে, এটি মূলত পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং একে অপরকে বুঝতে পারার গল্প। মোহিন খান পরিচালিত এই নাটকে নিলয়-হিমি ছাড়াও আছেন তারিক আনাম খান, চিত্রলেখা গুহ।

মন্তব্যের ঘরে নাটকটির প্রশংসা করেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, ‘নিলয়-হিমি এত নিখুঁত অভিনয় করে যে শুধু ওদের নাটক দেখতে ভালো লাগে।’


 



জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব