আলোচনায় থাকতে নিজেকে বিতর্কে জড়াচ্ছেন অপু!
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৫ AM

আলোচনায় থাকতে নিজেকে বিতর্কে জড়াচ্ছেন অপু!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১১:২৩:৫২ AM

আলোচনায় থাকতে নিজেকে বিতর্কে জড়াচ্ছেন অপু!

চিত্রনায়িকা অপু বিশ্বাস ছবি : সংগৃহীত


একসময়ের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তিনি তার সেই অবস্থানে আর নেই। সিনেমায়ও একেবারেই অনিয়মিত। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ও দোকান উদ্বোধনেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। 

এদিকে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে তার দ্বন্দ্বের কথা অজানা নয়। দু’জনেই চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। পান থেকে চুন খসলেই দু’জনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল দ্বন্দ্বে। একে অপরকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কাদা ছোড়াছুড়ির ঘটনা বেশ পুরোনো। 

এসব ব্যাপারে বুবলী নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও, অপু কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সম্প্রতি অপু তার ফেসবুকে একটি পোস্ট করেন। 

সেখানে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এ নায়িকা-এমনটাই বলছেন নেটিজেনরা। কারণ ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা। ফলে বুবলীর ভক্ত তো বটেই, নিজের ভক্তদের কাছেও সমালোচিত হয়েছেন অপু। 

অনেকের মতে, আলোচনায় থাকতেই নিজেকে বিতর্কে জড়াচ্ছেন অপু বিশ্বাস। অবশ্য, এর আগে ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন এ নায়িকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব