বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল : তাসনুভা তিশা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ AM

বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল : তাসনুভা তিশা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৬:৩০:২৯ AM

বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল : তাসনুভা তিশা

ফাইল ছবি


ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ব্যক্তিজীবনে ২০১৪ সালে ভালোবেসে ফারজানুল হককে বিয়ে করেন তিনি। সেই সংসারে ছিল তার একটি কন্যা ও পুত্র সন্তান। 

তবে বিয়ের ৪ বছরের মাথায় ভেঙে যায় অভিনেত্রীর সংসার। ২০১৮ সালেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিশা। 

কয়েকবছর সিঙ্গেল মাদার হিসেবে থাকার পরে ২০২২ সালে আজগর নামের এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী। দু’জনের পরিচয়ের মধ্যে থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। 

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার, পাশাপাশি অভিনয়টা চালিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বললেন, বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল। 

কেন বিয়ে করা সবচেয়ে বড় ভুল, সেই কারণ খোলাসা না করলেও অভিনেত্রী বললেন, ‘আমার মনে হয়, আমার বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদেরকে বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহ হয় সেখানে আটকাবো না।’

তিশা আরও বলেন, ‘বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটা একটা দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য, তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয়। অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানেরা সেটা করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদেরকে বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা।’

বর্তমানে তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে। যে কারণে তাদেরকে নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে।

তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই বিভিন্ন গুজব ছড়িয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক