প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ AM

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৪:৩১:১০ AM

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

ছবি: সংগৃহীত


হাজারবার ‘ভালোবাসি’ বলার থেকে প্রিয়জনকে আঁকড়ে রাখতে একটি শক্ত আলিঙ্গনই যথেষ্ট। অনেক সময় ভাঙতে বসা সম্পর্কেও যেন আলিঙ্গন সঞ্জীবনী হয়ে কাজ করে । 

আজ ৩ ডিসেম্বর ‘লেটস হাগ ডে’ বা ‘প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন। যদিও দিনটির উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। 

তবে জানা যায়, কেভিন জাবর্নি নামক এক ব্যক্তি এই দিনের পেছনে মাস্টারমাইন্ড ছিলেন। কেভিন জাবর্নি জনসমক্ষে একে অপরের প্রতি স্নেহ দেখাতে লোকেদের উত্সাহিত করতেই প্রথম জাতীয় আলিঙ্গন দিবস উদযাপন করেন।

একটি আলিঙ্গন শুধু ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, এটি মন ও শরীরের জন্যও উপকারী। গবেষণায় দেখা গেছে, প্রিয়জনকে জড়িয়ে ধরলে ‘অক্সিটোসিন’ নামক সুখী হরমোনের নিঃসরণ ঘটে। ফলে কর্টিসলের (স্ট্রেস হরমোন) মাত্রা কমে কমায়। এছাড়া আলিঙ্গন রক্তচাপ, হৃদস্পন্দন, বিষণ্নতা, উদ্বেগ ও হতাশা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ইন্দোনেশিয়ার মুলাওয়ারম্যান ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন, হাগ থেরাপি হতাশাগ্রস্থ কিশোর-কিশোরীদের মানসিকভাবে সুস্থ করতে কার্যকরী ভূমিকা রাখে।

তাই জীবনের প্রতিটি ব্যস্ততার মাঝে, আজকের দিনে প্রিয়জনকে সময় দিন এবং অন্তত একটি আন্তরিক আলিঙ্গনে তাকে সিক্ত করুন।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক