‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃ ত্যু,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ AM

২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা আল্লু অর্জুনের

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃ ত্যু,

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ১০:৩৫:০৩ AM

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃ ত্যু,

ছবি: সংগৃহীত


হায়দরাবাদে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ২৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সী নারী রেবতী।

রেবতীর সঙ্গে ছিল তার ১৩ বছরের ছেলে শ্রীতেজ। প্রেক্ষাগৃহে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের। এ সময় পদদলিত হয়ে মারা যান রেবতী। 

এ ঘটনার দুই দিন পর দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের জন্য ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। সঙ্গে ওই আহত শিশুর চিকিৎসার সব ব্যয়ভার বহন করারও ঘোষণা দেন। 

গতকাল এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন আল্লু অর্জুন। পোস্টে লেখেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক