সৌদি আরবে মেহজাবীনের সঙ্গে হলিউড তারকারা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ AM

সৌদি আরবে মেহজাবীনের সঙ্গে হলিউড তারকারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ১১:২৯:৪২ AM

সৌদি আরবে মেহজাবীনের সঙ্গে হলিউড তারকারা

ছবি : সংগৃহীত


মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা সাবা জায়গা করে নিয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। এই উৎসবে বেশ কয়েকজন হলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে।

সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের পোস্ট করা সেলফিতে চোখ আটকে যায় ভক্তদের। তাতে দেখা যায়, হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টদের। তাদের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবীন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জেদ্দার কালচার স্কয়ারে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানেই নিজের সিনেমা সাবা নিয়ে হাজির হয়েছিলেন মেহজাবীন।

সাবা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। রেড সি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে সিনেমাটি। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে সাবা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক