ছড়িয়ে পড়ে রণবীরের সঙ্গে গোপন ছবি, যেভাবে নিজেকে সামলান মাহিরা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০০ AM

ছড়িয়ে পড়ে রণবীরের সঙ্গে গোপন ছবি, যেভাবে নিজেকে সামলান মাহিরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১১:১২:৩০ AM

ছড়িয়ে পড়ে রণবীরের সঙ্গে গোপন ছবি, যেভাবে নিজেকে সামলান মাহিরা

ছবি: সংগৃহীত


পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। যদিও ভারতেও ছড়িয়ে রয়েছে তার অসংখ্য অনুরাগী। শাহরুখ খানের সঙ্গে ‘রেইস’ ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। কিন্তু বলিউডে তার ক্যারিয়ার উজ্জ্বল হওয়ার আগেই ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। 

মূলত বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল হওয়া ছবিকেই তার নিষেধাজ্ঞার কারণ হিসেবে মনে করেন অভিনেত্রী। ২০১৭ সালে ‘রেইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মাহিরা। সে সময়ই এমন কিছু ঘটেছিল যা তাকে বিতর্কে ফেলে দিয়েছিল। 

ইন্টারনেটে ওই সময় মাহিরার একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ধূমপান করতে দেখা যায়। এরপরই শুরু হয় তুমুল বিতর্ক। পাকিস্তানের অভিনেত্রীর সঙ্গে বলিউড অভিনেতার সম্পর্ক, ঘনিষ্ঠতা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেন মাহিরা খান। যেখানে তিনি বলেন, ‘এটা একটা কঠিন যাত্রা। আমার অনুরাগীরাও এই যাত্রার একটি অংশ। বিবাহবিচ্ছেদ, অন্তঃসত্ত্বা হওয়া, সবশেষ এই যাত্রায় আমার সাথে সন্তানের পাশে থাকা....সবকিছুই একটা অভিজ্ঞতার অংশ। এমনকি রণবীরের সঙ্গে ওই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়াও।’

মাহিরা বললেন, ‘এই ঘটনাগুলো আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। সে সময় নেটিজেনদেরও বাজে মন্তব্য শুনতে হয়েছে। যা শুনে খুব কষ্ট পেয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু সহ্য করে নিয়েছি। সামলে নিতে পেরেছি।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব