২১ দিন পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

২১ দিন পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১২:২৭:০৪ অপরাহ্ন

২১ দিন পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু

ছবি: নিজস্ব


চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ভারতীয় ইসকন কর্মী ও সমর্থকদের বিক্ষোভ, প্রতিবাদে গত ২৭ নভেম্বর থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল।টানা ২১ দিন বন্ধ থাকার পর ৭০ মে.টন মাছ রপ্তানির মাধ্যমে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান।জানা যায়, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর গত ২৭ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানির জন্য আসা ৬ ট্রাক বাংলাদেশ মাছ ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশী ব্যবসায়ীরা দুই দিন ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেও তাদের মাছ রপ্তানি করতে পারেনি।

এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেয় ভারতীয় বিক্ষোভকারীরা। ভারতীয় বিক্ষোভকারীরা গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশেরও উদ্যোগ নিলে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ও পুলিশের বাঁধায় তারা বাংলা দেশে প্রবেশ করতে পারেনি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার আমদানি রপ্তানিকারক বাংলাদেশ ও ভারতীয় দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার জারা এন্টারপ্রাইজ এর ৯টি ট্রাকে ৬৭ মে.টন বিভিন্ন জাতের বাংলাদেশী মাছ ও সুমন খান নাম এক ব্যবসায়ীর আরো এক ট্রাকে ৩ মে.টন বাংলাদেশী মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, ‘টানা ২১ দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। বন্ধ থাকাবস্থায় ত্রিপুরার ব্যবসায়ীদের সাথে আলোচনার পর মঙ্গলবার দুপুরে ৯টি ট্রাকে ত্রিপুরায় ৬৭ ম.টন বাংলাদেশী মাছ রপ্তানি করা হয়েছে। সুমন খান নামে আরও এক ব্যবসায়ীর ৩ মে.টন মাছ রপ্তানি হয়েছে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান এ প্রতিনিধিকে বলেন, ‘ভারতীয় এলকায় ভারতীয় বিক্ষোভকারীদের এ অবস্থানের কারনে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশী মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তক্রমে ২১দিন পর মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক