বিয়ের আসর থেকে পালালেন বর,কনের মাকে জ রি মা না
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ PM

বিয়ের আসর থেকে পালালেন বর,কনের মাকে জ রি মা না

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১২:৪২:৩৪ PM

বিয়ের আসর থেকে পালালেন বর,কনের মাকে জ রি মা না

ছবি : ফাইল ফটো


মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে। বিয়ের আসর থেকে পালিয়ে বর রক্ষা পেলেও ৫ হাজার টাকা জরিমানা দিয়ে ও মুচলেকায় মুক্তি পেলেন কনের মা হেপি বেগম।

ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকার প্রবাসী ফয়েজ আহমদের স্ত্রী হেপি বেগম জন্মনিবন্ধন জালিয়াতি করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। গত ১৫ ডিসেম্বর বাল্যবিয়ের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিসহ পানিধারে বিয়ের আসরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় পাত্র কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারের গুরাভুই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে আকমল হোসেন বরযাত্রীসহ সটকে পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং মুচলেকা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, কাগজপত্র যাচাইয়ে বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেছেন। এছাড়া সংশ্লিষ্ট নিকাহ্ রেজিষ্ট্রারকে রেজিষ্ট্রার নিয়ে তার দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের