সমালো*চনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁ*ড়লেন মেহজাবীন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ AM

সমালো*চনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁ*ড়লেন মেহজাবীন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৮:০৯:৩২ AM

সমালো*চনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁ*ড়লেন মেহজাবীন

ছবি: সংগৃহীত


সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি। 

মূলত বুধবার বিকেল থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায়  বের হন তিনি। 

সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। যা নিয়েই তৈরি হয় বিতর্ক। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন। 

শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার দলকে। 

বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেন সকলে। 

ঘটনার জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। 

যেখানে তিনি লেখেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?

এরপরই এই সমন্বয়ক ঘোষণা দেন, টিএসসিতে আমরা এই পোস্টার ছিড়বো না মেহজাবীন চৌধুরী। আপনি নিজে এসে এই পোস্টার ছিড়বেন। 

তার এই ঘোষণার কিছুক্ষণ পরই টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সটিয়ে দেওয়া  ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব