কুলাউড়ায় আমন ধান সংগ্রহ শুরু
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ PM

কুলাউড়ায় আমন ধান সংগ্রহ শুরু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৯:১৮:৪৭ AM

কুলাউড়ায় আমন ধান সংগ্রহ শুরু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক বৈষ্ণব, সাংবাদিক আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল,  মহিউদ্দিন রিপন ও এস আর অনি চৌধুরী। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম জানান, এ বছর মিলারদের কাছ থেকে উপজেলা খাদ্যগুদামে ১২০১ মেট্রিক টন ধান এবং ১২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে বলেও তিনি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার