মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত খেজুরিছড়া বাগানের ফ্যাক্টরি লাইনের গন্ডিপাড়াধীন জিতেন বুনার্জীর বাড়ির উঠানে অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলা অবস্থায় আকাশ বুনার্জি (২১), সঞ্জয় বুনার্জি ও রূপক দাসকে (২১) আটক করা হয়। পাশাপাশি জুয়া খেলার আসর থেকে ১টি ডিজিটাল বোর্ড, ৬টি গুটি, একটি প্লাস্টিকের চটের বস্তার মাদুর ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




