কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৬:২৮:৩৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান। 

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরী প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ব্লক প্রদর্শনীর ৫০ একর জমিতে সমলয় কার্যক্রম শুরু করে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে এবং পরবর্তীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক