কুলাউড়ায় জামায়াতের প্রচার মিছিল
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

কুলাউড়ায় জামায়াতের প্রচার মিছিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৭:৩৪:৫৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় জামায়াতের প্রচার মিছিল

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে পৌর শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়ে চৌমুহনী চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম।

জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আব্দুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহসেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান  ও মো. আলাউদ্দিন,  উপজেলা শুরা সদস্য মাও. তরিকুল ইসলাম, মাও. মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা গেছে, আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক