লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে পরীক্ষার্থীর মৃ*ত্যু
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ PM

লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে পরীক্ষার্থীর মৃ*ত্যু

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৭:৪৪:০২ AM

লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে পরীক্ষার্থীর মৃ*ত্যু

ফাইল ছবি


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগন্জে অবস্থিত  লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লাউয়াছড়া বনের লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থী সাম্য দে (১৬) শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিস রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের একমাত্র সন্তান।

নিহত সাম্য দে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যাণে  বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আমাদের লোক হাসপাতালে গিয়েছে। শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।’

জৈন্তাবার্তা / মনোয়ার