ঠান্ডায় কেন বাড়ে মেরুদণ্ডের ব্য থা?
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ঠান্ডায় কেন বাড়ে মেরুদণ্ডের ব্য থা?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৬:৩২:৫২ পূর্বাহ্ন

ঠান্ডায় কেন বাড়ে মেরুদণ্ডের ব্য থা?

ছবি: সংগৃহীত


শীত সঙ্গে নিয়ে আসে নানা স্বাস্থ্য ঝুঁকি। সর্দি-কাশি, জ্বর, ঠান্ডা লাগা এসব তো আছেই। এর পাশাপাশি বাড়ে মেরুদণ্ড সম্পর্কিত নানা সমস্যা। চিকিৎসকরা বলছেন, এই মৌসুমে মেরুদণ্ডের চারপাশের পেশি ও লিগামেন্টগুলো শক্ত হয়ে যায়, যার ফলে শক্ত হয়ে যায় ও অস্বস্তি হয়। তাই এ সময় মেরুদণ্ডের যত্ন নেওয়া জরুরি-

মেরুদণ্ডের ব্যথার সমস্যা কেন বাড়ে?

এই ঋতুতে আর্থ্রাইটিস, হার্নিয়েটেড ডিস্ক বা মেরুদণ্ডের স্টেনোসিসের সমস্যা আছে যাদের, তাদের জন্য আরও বেদনাদায়ক হতে পারে। মূলত স্লিপড ডিস্ক, সায়াটিকা বা মেরুদণ্ডের ফাইবারগুলোতে চাপের ক্ষেত্রে, ঠান্ডার প্রভাব আরও বাড়তে পারে। ফলে দীর্ঘক্ষণ বসে থাকলে কোমর ব্যথা হতে পারে।

সমাধান মিলবে কীভাবে?

>> চিকিৎসকদের মতে, এ সময় ঠান্ডা এড়াতে গরম কাপড় পরা আবশ্যকীয়।

>> একই সঙ্গে মেরুদণ্ড রক্ষা করার জন্য সঠিক ভঙ্গি বজায় রাখতে হবে।

>> এছাড়া নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম ও হালকা স্ট্রেচিং পেশি নমনীয়তা ও রক্ত সঞ্চালন উন্নত করে।

>> ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যেমন দুধ, দই, সবুজ শাকসবজি ও শুকনো ফল মেরুদণ্ডকে শক্তিশালী করতে খুব সহায়ক।

>> পর্যাপ্ত পানি পান করা জরুরি।

>> ঘুমের সঠিক ব্যবস্থা রাখতে হবে যেমন- একটি শক্ত গদি ও পাশে শোয়ার সময় হাঁটুর মধ্যে একটি বালিশ রাখা, পিঠের নীচের অংশে চাপ কমায়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক