নিজের হাতেই মেয়েকে বড় করবেন দীপিকা, রাখবেন না গৃহকর্মী
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নিজের হাতেই মেয়েকে বড় করবেন দীপিকা, রাখবেন না গৃহকর্মী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৯:০৬:৩৬ পূর্বাহ্ন

নিজের হাতেই মেয়েকে বড় করবেন দীপিকা, রাখবেন না গৃহকর্মী

ছবি: সংগৃহীত


চলতি বছর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের‌ রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। 

খুশির সেই খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ নেন এই দম্পতি। এরপর দীপাবলির সাজে মেয়ের পায়ের ছবি দিয়ে তারা জানিয়েছিলেন, কন্যার নাম রাখ হয়েছে দুয়া পাড়ুকোন সিং। দুয়া নামের অর্থ প্রার্থনা। 

মেয়ের নাম প্রকাশ করে রণবীর-দীপিকা জানান, ঈশ্বরের কাছে তাদের প্রার্থনার ফল হল তাদের মেয়ে। তাই ঈশ্বরের আশীর্বাদ হিসাবে মেয়ের এই নাম রাখলেন তারা। সেই সঙ্গে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছাও জানান এই জুটি।

এতদিন মেয়েকে আড়ালে রাখলেও এবার রণবীর-দীপিকা পাপারাজ্জিদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মেয়ের। কিন্তু এখনও পর্যন্ত দুয়ার ছবি প্রকাশ্যে আনেননি পাপারাজ্জিরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেয়েকে নাকি বড় করার সময় ঐশ্বরিয়া আর আনুশকা শর্মার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রীই তাদের সন্তানদের বড় করার জন্য কোনও গৃহকর্মীর সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের। 

এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকাও। কোনও গৃহকর্মীর সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন অভিনেত্রী।

প্রসঙ্গত, মেয়ের জন্মের পর লম্বা সময় মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের শুটিং ফ্লোরে ফেরার সম্ভাবনা রয়েছে তার। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক