হলুদ-মধুর মিশ্রণ পানেই সারবে ১১ ধরনের স ম স্যা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ AM

হলুদ-মধুর মিশ্রণ পানেই সারবে ১১ ধরনের স ম স্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০৪:৪৭:১১ AM

হলুদ-মধুর মিশ্রণ পানেই সারবে ১১ ধরনের স ম স্যা

ছবি: সংগৃহীত


শীত আসতেই সর্দি-কাশি, গলা ব্যথা ও জ্বরে অনেকেই ভুগছেন। শীতে এমনিতেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে মৌসুমী বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে। হঠাৎ করেই এখন অনেকে হালকা জ্বর, ঠান্ডা কিংবা গলা ব্যথার সমস্যায় ভুগছেন।

এ সমস্যার সমাধান চাইলে ঘরোয়া উপাদানে ভরসা রাখতে পারেন। বিশেষ ২ উপাদান আছে, যা গ্রহণে দ্রুত সর্দি-কাশির সমস্যার পাশাপাশি গলা ব্যথা থেকেও মুহূর্তেই নিস্তার মিলবে।

১ চামচ হলুদের সঙ্গে ৪ চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। এই দুটি উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জেনে নিন কেন হলুদ ও মধু একসঙ্গে খাবেন-

হলুদে কারকিউমিনয়েড নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ থাকে। পলিফেনলের মতো, কারকিউমিনয়েডের অনেক নিরাময় বৈশিষ্ট্য আছে। এর ফলে সব ধরনের স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে।

হলুদে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা সহজেই ক্ষত ও অ্যালার্জির চিকিৎসা করতে সাহায্য করে।

অন্যদিকে মধু ব্যাকটেরিয়া ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। বিজ্ঞানীরা বলছেন, ঐতিহ্যগত অ্যান্টিবায়োটিকের চেয়ে মধু বেশি শক্তিশালী।

হলুদ ও মধু একসঙ্গে গ্রহণ করলে কী হয়?

১. হলুদ প্রদাহ কমায়

২. হজমশক্তির উন্নতি ঘটায়

৩. ব্যথা কমায়

৪. ক্যানসার প্রতিরোধ করে

৫. উদ্বেগ ও বিষণ্নতা উন্নত করে

৬. মধু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

৭. এটি অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

৮. এটি রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে

৯. পোড়া ও ক্ষত সারাতে সাহায্য করে

১০. রক্তে শর্করার মাত্রা কমায়

১১. সর্দি-কাশির প্রতিকার হিসেবে কাজ করে।

গলাব্যথা সারাতে ও সর্দি-কাশি থেকে দ্রুত নিরাময়ের জন্য প্রয়োজন ১/৪ কাপ কাঁচা মধু, ২ ফোঁটা লেবুর এসেনশিয়াল অয়েল ও ১ চামচ হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। একটি পাত্রে সংরক্ষণ করুন এই মিশ্রণ। অ্যালার্জি, ঠান্ডা বা ফ্লু থেকে মুক্তি পেতে আধা চা চামচ দিনে তিনবার খান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক