‘অভিনয়ের ন্যূ ন ত ম জ্ঞানও ছিল না’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ AM

‘অভিনয়ের ন্যূ ন ত ম জ্ঞানও ছিল না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৮:৫৫:৩৫ AM

‘অভিনয়ের ন্যূ ন ত ম জ্ঞানও ছিল না’

ছবি : সংগৃহীত


বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে অভিনয় দুনিয়ায় পা রাখার পর থেকে তার সঙ্গে জুড়ে রয়েছে নেপোটিজম। নেটিজেনদের অভিযোগ  তারকা সন্তান হওয়ার সুবাদে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। 

২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে কর্ণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে আত্মপ্রকাশ করেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। তারপর থেকেই তিনি সমালোচনার সম্মুখীন। 

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘ছবিতে কাজ করার সময় কিছু্ই জানতাম না। অভিনয়ের ন্যূনতম জ্ঞানও ছিল না।’

তারকা সন্তানেরা যেমন বিশেষ সুবিধা পেয়ে থাকেন বলিউডে তেমনই তাদের কাজে নেওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা পান প্রযোজক পরিচালকেরাও। তারা ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের মধ্যে বেড়ে ওঠায় বিষয়টি আয়ত্তে থাকে। কিন্তু অনন্যার বেলায় নাকি সেটাও ঘটেনি।

অনন্যা জানিয়েছেন, বাবা যখন ছবিতে কাজ করতেন তখন তিনি দু’একবার সেটে গেছেন। তবে সেসব এতই ছোটবেলার কথা, যে তিনি কিছুই বুঝতে পারেননি। ফলে প্রথমবার অভিনয় করার সময় তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব