কল্যাণ কামনা ও অকল্যাণ থেকে মু ক্তি র জন্য নবীজির দোয়া
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

কল্যাণ কামনা ও অকল্যাণ থেকে মু ক্তি র জন্য নবীজির দোয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১১:৩৫:৩২ পূর্বাহ্ন

কল্যাণ কামনা ও অকল্যাণ থেকে মু ক্তি র জন্য নবীজির দোয়া

ছবি : সংগৃহীত


দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার ভান্ডার থেকে মানুষ সব ধরনের ভালো ও মন্দ লাভ করতে পারে। কোরআন ও হাদিসে মানুষের প্রয়োজন পূরণের জন্য ভিন্ন ভিন্ন দোয়া বর্ণনা করা হয়েছে। তবে হাদিস শরিফে এমন একটি দোয়ার কথা উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সব ধরনের কল্যাণ কামনা এবং সকল অনিষ্টতা থেকে মুক্তি চাওয়া হয়ে যায়। 

হাদিস শরিফে এসেছে—

عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا قُلْنَا يَا رَسُولَ اللَّهِ دَعَوْتَ بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا ‏.‏ فَقَالَ أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَجْمَعُ ذَلِكَ كُلَّهُ تَقُولُ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

হজরত আবু উমামা রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন—

রাসূল সা. অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না, যা সেই সকল দোয়ার সমষ্টি হবে? তোমরা বলো—

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চাণ : আল্লাহুম্মা ইন্না নাছআলুকা মিন খাইরি মা-ছাআলাকা মিনহু নাব্বিয়্যুকা মুহাম্মাদ। ওয়া-নায়ূযুবিকা মিনহু মিংশররি মাছ-তাআযা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ। ওয়া-আংতাল-মুছতাআন, ওয়া আলাইকাল-বালাগ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

হে আল্লাহ! আমরা তোমার নিকট সেই কল্যাণ আশা করি যা তোমার নবী রাসূল (সা.) তোমার নিকট আশা করেছেন এবং আমরা তোমার নিকট সেই অনিষ্ট হতে রক্ষা চাই যে অনিষ্ট হতে তোমার নবি রাসূল (সা.) আশ্রয় চেয়েছেন। তুমিই একমাত্র সাহায্যকারী এবং তুমিই (কল্যাণ) পৌঁছে দাও। আল্লাহ তায়ালা ছাড়া অনিষ্ট রোধ করার এবং কল্যাণ পৌছানোর আর কোন ক্ষমতাবান নেই।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫২১)

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক