জগন্নাথপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ AM

জগন্নাথপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১২:২৫:০৬ PM

জগন্নাথপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

আহত


সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রিয়ার মোহাম্মদ (১৬) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। 

সোমবার (১২ জুন) বিকালে কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পয়েন্টস্থ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, জগদীশপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কালামের ছেলে প্রিয়ার মোহাম্মদ জগন্নাথপুরে একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কলকলিয়া বাজার থেকে বাড়ী ফেরার পথে সাদিপুর গ্রামের আব্দুল কাহারের ছেলে ইয়ামিন মিয়া ও মৃত মনু মিয়ার ছেলে লিপন মিয়া,লিটন মিয়ার ছেলে রিকছন মিয়া সহ ৭/৮জন লোক দেশী অস্ত্র নিয়ে প্রিয়ারের উপর হামলা চালায়। এসময় তাঁর কাছ থেকে ব্যবসার ১ লাখ টাকা, একটি স্মার্টফোন ছিনতাই করে ।

এসময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসলে  হামলাকারিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে আহত স্কুল ছাত্রের বাবা বলেন, আমি জগন্নাথপুরের ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে আমার ছেলের কাছে দিয়ে বাড়িতে পাঠাই। আমার ছেলে বিকালে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা চালায়। তার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় আমার ছেলেকে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। সে এখন হাসপাতালে ভর্তি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী