সাইফ আলি খানের ওপর হা*মলাকারী বাংলাদেশি!
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ AM

সাইফ আলি খানের ওপর হা*মলাকারী বাংলাদেশি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০১:২৮:০৭ AM

সাইফ আলি খানের ওপর হা*মলাকারী বাংলাদেশি!

ছবি সংগৃহীত


বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো ব্যক্তি বাংলাদেশি বলে ধারণা করছে ভারতের পুলিশ। রোববার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি সাইফ আলি খানকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ (৩০)। তাঁকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তা থেকে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশি। অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। পাঁচ থেকে ছয় মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।

গত বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলি খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব