আল্লাহর নেয়ামত থেকে ব ঞ্চি ত না হওয়ার জন্য যে দোয়া পড়বেন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

আল্লাহর নেয়ামত থেকে ব ঞ্চি ত না হওয়ার জন্য যে দোয়া পড়বেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৩:৫২:২৪ পূর্বাহ্ন

আল্লাহর নেয়ামত থেকে ব ঞ্চি ত না হওয়ার জন্য যে দোয়া পড়বেন

প্রতীকী ছবি


পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে ছিড়িয়ে আছে আল্লাহ তায়ালার অসংখ্য অগণিত নেয়ামত। এতো এতো নেয়ামত ছড়িয়ে-ছিটিয়ে আছে তার কোনো শেষ নেই। মানুষের পক্ষে কখনো এই নেয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। 

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। (সূরা নাহল, আয়াত : ১৮)

অর্থাৎ, আল্লাহর যত নেয়ামত রয়েছে, সেগুলো গুনে শেষ করা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই নেয়ামতের সমপরিমাণ শুকরিয়া জ্ঞাপন করাও মানুষের পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহই মানুষের ভরসা। মহান আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

সৃষ্টিজগতের ওপর আল্লাহ তাআলার নেয়ামত এত বেশি যে দুনিয়ার সব মানুষ সমবেতভাবে সেগুলো গুনতে চাইলে তা গুনে শেষ করতে পারবে না। মানুষের নিজের অস্তিত্বই একটি বিশাল জগৎ। চোখ, কান, নাক, হাত, পা ও দেহের প্রতিটি গ্রন্থি ও শিরা-উপশিরায় আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত রয়েছে। সূক্ষ্মতম ও বিস্ময়কর হাজারো যন্ত্রপাতি দিয়ে সজ্জিত প্রতিটি মানবদেহ।

এই নেয়ামত গুণে শেষ করা যাবে না। তবে নেয়ামতের শুকরিয়া আদায় ও যথাযথ মূল্যায়ন করলে আল্লাহ তায়ালা তা বৃদ্ধি করে দেন। মানুষের জন্য আল্লাহর দেওয়া সব নেয়ামতের আলাদা আলাদা শুকরিয়া আদায় করা খুবই মুশকিল।

এ কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি দোয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় নেয়ামতের শুকরিয়া এবং নেয়ামত যেন দূরে সরে না যায়, সে জন্য আল্লাহর কাছে একান্ত প্রার্থনা করেছেন। 

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার এটিও একটি ছিল যে-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন যাওয়ালি নেমাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা ওয়া ফুঝাআতি নিক্বমাতিকা ওয়া ঝামিয়ি সাখাত্বিকা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই নেয়ামত দূর হয়ে যাওয়া থেকে। তোমার দেয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি আসা থেকে আশ্রয় চাই এবং তোমার কাছে সব ধরণে অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই।’ (মুসলিম)

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক