সাইফের হা ম লা*কা রী র সঙ্গে বাংলাদেশির চেহারার মিল পাওয়া গেছে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ AM

দাবি মুম্বাই পু লি শে র

সাইফের হা ম লা*কা রী র সঙ্গে বাংলাদেশির চেহারার মিল পাওয়া গেছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ০৩:৫৮:৪৫ AM

সাইফের হা ম লা*কা রী র সঙ্গে বাংলাদেশির চেহারার মিল পাওয়া গেছে

ছবি : সংগৃহীত


ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে বলিউড তারকা সাইফ আলী খানের হামলাকারীর সঙ্গে বাংলাদেশি শরিফুল ইসলামের চেহারার মিল খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। হামলার পর পর সাইফের বাড়ির সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া একটি ছবি প্রকাশ করে পুলিশ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) তারা বলেছে, সিসিটিভির ফুটেজে যাকে দেখা গেছে তিনি গ্রেপ্তার বাংলাদেশি শরিফুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে।

গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান। ওইদিন তার বাড়ির ১২ তলায় প্রবেশ করে এক হামলাকারী। যখন ৫৪ বছর বয়সী সাইফ বাধা দেন তখন তাকে ছুরিকাঘাত করে ওই অনুপ্রবেশকারী। তবে বাংলাদেশি শরিফুলকে গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছিল, সিসিটিভির ফুটেজে যাকে দেখা গেছে, তিনি আর শরিফুল একই ব্যক্তি কি না।

শরিফুলের বাবা মোহাম্মদ রুহুল আমিন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে দাবি করেছেন, ছবিতে যাকে দেখা গেছে সেই ব্যক্তি আর তার ছেলে এক নয়। তিনি বলেন, “সিসিটিভির ছবির  ব্যক্তি আমার ছেলে নয়। তার মুখ অনেক বড় এবং তার চুল ছোট। সিসিটিভির ছবিতে যাকে দেখা যাচ্ছে তার চুল অনেক বড়, চুল চোখ পর্যন্ত নেমেছে। এটি আমার ছেলে নয়।” এছাড়া তিনি দাবি করেন, তার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এ কারণে তিনি সরকারের রোষানলে পড়েছিলেন। সেটি থেকে বাঁচত অবৈধপথে ভারতে যান তিনি।

গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমগুলোই জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ সিআইডির কাছে ১৯টি আঙুলের ছাপের নমুনা পাঠিয়েছে। কিন্তু সেগুলোর একটির সঙ্গেও শরিফুলের আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি। এমন খবর প্রকাশের পর মুম্বাই পুলিশ এটি অস্বীকার করে। আজ তারা জানাল চেহারার সঙ্গে মিল পাওয়া গেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব