উদিতের চু*মু কাণ্ডে ‘ক্ষু*ব্ধ’ মমতা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ AM

উদিতের চু*মু কাণ্ডে ‘ক্ষু*ব্ধ’ মমতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০২:০৪:১৩ AM

উদিতের চু*মু কাণ্ডে ‘ক্ষু*ব্ধ’ মমতা


চুমু কাণ্ডে উদিত নারায়ণকে নিয়ে এখন সর্বত্রই বিতর্ক। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিস – প্রায় সব জায়গায় গায়কের চুমু কাণ্ড নিয়ে চলছে সমালোচনা। এরমধ্যে এবার সেই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন মমতা শংকর।  

এই ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, এসব কী হচ্ছে? একসঙ্গে সবার মাথাখারাপ হয়ে গেল নাকি? হাসব নাকি কাঁদব, বুঝতে পারছি না। বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল।

এরপর তিনি বলেন, কোথাও একটা সংযম থাকা প্রয়োজন। সীমারেখা দরকার। সে সব মুছে গেলে এরকমই হয়।

বলে রাখা ভালো, এর আগে শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন মমতা শংকর। এমনকী, নতুন প্রজন্মের নারীদের শাড়ি পরার কায়দার সঙ্গে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো নারীদের মতো বলে কটাক্ষ করেছিলেন। মমতা শংকরের সেই মন্তব্যের তীব্র বিরোধিতাও করেন অনেকেই।

প্রসঙ্গত, বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ একটি অনুষ্ঠানে গান করছিলেন। তিনি যখন ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন তখন দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনুষ্ঠানের মাঝে ভক্তদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারী অনুরাগীর ঠোঁটে চুমু দিয়ে বসলেন গায়ক। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তরুণী। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

 ওই ভিডিও দেখে নেটাগরিকরা সমালোচনা করতে ছাড়ছেন না উদিতকে। এই ঘটনার পর সোশ্যালে আরও ছড়িয়েছে বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পেলেই অন্যান্য নারী শিল্পী শ্রেয়া ঘোষাল এবং অলকা ইয়াগনিককে অপ্রস্তুতভাবে চুমু দেওয়ার বিভিন্ন ভিডিও। 

অন্যান্যরা সমালোচনা করলেও তরুণীকে ঠোঁটঠাসা চুমু কাণ্ডে উদিত নারায়ণকে বাহবা দিয়েছেন তার বন্ধু অভিজিৎ। উদিতকে তিনি ‘খেলোয়াড়’ তকমাও দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব