তাহিরপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ নাজিম উদ্দীন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০২ PM

তাহিরপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ নাজিম উদ্দীন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ১০:৩৫:১৫ AM

তাহিরপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ নাজিম উদ্দীন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ,(ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ  নাজিম উদ্দীন।

বৃহস্পতিবার  (২১ সেপ্টেম্বর)  বিকালে তিনি নতুন কর্মস্থল তাহিরপুর থানায় যোগদান করেন।এর আগে তিনি সুনামগঞ্জ জেলার  ছাতক থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাছাটুল এলাকায় জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদ নাজিম উদ্দীন ১৯৯৮ সালে পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন।

নবাগত ওসি মোহাম্মদ  নাজিম উদ্দীন জানান, তাহিরপুর থানাকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে কোন আপোষ নেই, মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক