সকালে কখন পানি খাওয়া উচিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সকালে কখন পানি খাওয়া উচিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০৯:০৫:০০ পূর্বাহ্ন

সকালে কখন পানি খাওয়া উচিত

ছবি : সংগৃহীত


সকালে ঘুম থেকে উঠেই অনেকের প্রথমে ব্রাশ করার অভ্যাস। এরপর এক গ্লাস পানি খেয়ে দিন শুরু হয় তাদের। কিন্তু কারও কারও অভ্যাস উল্টো। তারা ঘুম থেকে উঠেই আগে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেন। এরপর মুখ ধুতে যান বা প্রাতঃকৃত্য সারেন।

চিকিৎসকদের মতে, আমাদের মুখের ভিতর সারারাত ঘুমের সময় প্রচুর ব্যাকটেরিয়া জমতে থাকে। এই ব্যাকটেরিয়াগুলি আদতে স্বাস্থ্যের জন্য উপকারী। হজমে সাহায্য করে মুখের মধ্যে থাকা প্রায় ৭০০ ধরনের ব্যাকটেরিয়া। ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করলে মুখ থেকে এই ব্যাকটেরিয়াগুলি বেরিয়ে যায়। যা আদতে শরীরের লোকসান।

অন্যদিকে মুখ না ধুয়ে প্রথমে পানি খেলে ব্যাকটেরিয়াগুলি মুখ থেকে সরাসরি পেটে চলে যায়। পেটে গিয়ে খাবার হজমে সাহায্য করে।

তাই মুখ ধোওয়ার আগে পানি খাওয়া সবসময় ভালো বলেই মত বিশেষজ্ঞদের। এই অভ্যাস নিয়মিত মেনে চললে হজমের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক