শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৫ AM

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ০১:১৩:১৮ AM

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। ছবি: প্রতিনিধি


প্রায় এক বছর পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এ কমিটি অনুমোদন দেন৷ 

এর আগে গত বছরের ১৫ নভেম্বর শান্তিগঞ্জ বাজারস্থ মাঠে সম্মেলনের মাধ্যমে সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতুকে সভাপতি এবং পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সাদাত মান্নান অভি, আব্দুল কাইয়ুম (সুনু মাস্টার), আসাদূর রহমান আসাদ, মো. রাশিকুল ইসলাম, আব্দুল বাছিত সুজন, মো. তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনূর রহমান শাহিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এনামুল কবির, গোলাম মুস্তফা, জামিলুর রহমান। এছাড়া আইন সম্পাদক অ্যাডভোকেট বশির আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চুরুখ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুর রহমান শহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদাল মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলদার হোসেন দিলিপ।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক দোলন রানী তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ললিত রঞ্জন দাস, শ্রম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাউফুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লিংকন তালুকদার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেন, মো: শহিদুল ইসলাম, হাজী সৈয়দুর রহমান, সহ- দপ্তর সম্পাদক মো: নিজাম উদ্দিন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আহমদ, কোষাধ্যক্ষ মো: রুকনুজ্জামান রুকন। 

কমিটিতে ৩৫ জন সদস্য ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী রয়েছেন। 

উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দ জানিয়ে আজ শনিবার আনন্দ মিছিল করবে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

SH